Posts

Showing posts from November, 2021

অফিস ডেস্কে রাখতে পারেন এই গাছগুলো

Image
  সারাদিনের প্রায় অর্ধেকের বেশি সময় কেটে যায় অফিসে। তাই অফিস ডেস্কে কিছুটা সবুজের ছোঁয়া থাকলে শরীর, মন দুটোই প্রফুল্ল ও চাঙ্গা থাকে। তবে বেশিরভাগ অফিসেই যেহেতু এখন সেন্ট্রাল এয়ার কন্ডিশনার থাকে, তাই আলো-বাতাস ভেতরের একেবারেই চলাচল করে না বললেই চলে। তাই অফিস ডেস্কে এমন গাছ রাখতে হবে যা এই পরিবেশে খাপ খেয়ে বেঁচে থাকতে পারে। চলুন জেনে নেওয়া যাক, অফিস ডেস্কে আপনি কী কী গাছ রাখতে পারেন। চাইনিজ এভারগ্রিন অ্যাগলস্‌ বা চাইনিজ এভারগ্রিন এই গাছটি এর পাতার রঙের জন্য বিখ্যাত। বেশিরভাগ গাছের পাতাই কচি থেকে পরিপক্কের দিয়ে আগাতে গাঢ় সবুজ রঙ ধারণ করলেও এর পাতাগুলো রূপালি বা লাল রঙের হয়ে থাকে। এই গাছটির আরেকটি নাম হলো অ্যাগলোনেমা যা দুটি গ্রিক শব্দ অ্যাগলস্‌ (উজ্জ্বল) এবং নামা (সুতা) থেকে এসেছে। এই সুতা বলতে এই গাছের ফুলের মাঝ থেকে আকর্ষণীয় যে পুংকেশর বের হয় তাকে বোঝানো হয়। এটি চীনাদের মধ্যে একটি জনপ্রিয় গাছ যা তাদের কাছে দীর্ঘ জীবনের প্রতীক। তাই এর আরেক নাম চাইনিজ এভারগ্রিন। এই গাছটি কম বা বেশি আলোয় অনায়াসে বেঁচে থাকতে পারে। তাই অফিস ডেস্কে সাজাতে পারেন নিশ্চিন্তে। জিজি প্ল্যান্ট জ...