৪০ হাজার পাখির আবাসস্থল হাকালুকি হাওর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাকালুকি হাওর ও এর আশেপাশের জলাভূমি প্রায় ৪০ হাজার পাখির আবাসস্থল।
দু’দিনের পাখি শুমারি শেষে এ তথ্য জানিয়েছে বার্ড ক্লাব বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারসেশন অব নেচার (আইইউসিএন বাংলাদেশ)।
বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা এনাম উল হক জানান, ২৮ ও ২৯ জানুয়ারি তারা ৫৩ প্রজাতির মোট ৪০ হাজার ১২৬টি পাখি গণনা করেছেন।
পাখি গণনার সময় দলের সদস্যরা একটি ভূতিহাঁস দেখতে পান। বিপন্ন প্রজাতির এ হাঁসটির মাধ্যমেই জীববৈচিত্র্যের জন্য অঞ্চলটির গুরুত্ব বোঝা যায় বলে জানান তারা।
পাখি বাঁচাতে অঞ্চলটি সংরক্ষণ করা প্রয়োজন বলে জানিয়েছেন শুমারি দলের সদস্যরা।
https://ranabhuiyan.com/%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6…/
Comments
Post a Comment