৬৪ জেলা রেল যোগাযোগের আওতায় আসবে : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

৬৪ জেলা রেল যোগাযোগের আওতায় আসবে : রেলমন্ত্রী
প্রধানমন্ত্রীর কয়েকটি মেগা প্রকল্পের মধ্যে কক্সবাজার রেলপ্রকল্পও একটি উল্লেখ করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, দেশের ৬৪ জেলা রেল যোগাযোগের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশেই ঢাকায় মেট্রোরেল ও ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালুর কাজ চলছে। রেল ব্যবস্থাপনাকে যুগোপযোগী করার জন্য সব রকমের উদ্যোগ নিয়েছেন তিনি।
রবিবার সকাল ১১টায় নগরীর পলোগ্রাউন্ড মাঠে রেলওয়ের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে আখাউড়া হয়ে লাকসাম ও টঙ্গী পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। এ কাজ শেষ হলে রেলে এ রুটে বৈপ্লবিক পরিবর্তন হবে। চট্টগ্রাম থেকে ঢাকা খুব কম সময়ে যাওয়া যাবে।
তিনি আরও বলেন, রেলওয়ে এখন একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানের রূপ লাভ করেছে। এ প্রতিষ্ঠানে হাসপাতাল আছে, স্কুল আছে, নিজস্ব নিরাপত্তাবাহিনী ও যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থাও আছে। আমরা এখন আর অন্যের ওপর নির্ভরশীল নই। আমরা নিজেদের আয় দিয়ে চলতে পারি। রেলমন্ত্রী বলেন, রেলওয়ে এক সময় স্বকীয়তা হারাতে বসেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনায় এ রেল আবারো সগৌরবে ফিরে আসতে শুরু করেছে। তার সময়োপযোগি পদক্ষেপের কারণে আজ দেশের পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সর্বত্রই রেল যোগাযোগের বিস্তৃতি ঘটছে।
বিডি প্রতিদিন/মজুমদার/ফারুক তাহের

Comments

Popular posts from this blog

নবাবগঞ্জঃ পানিশূন্য ইছামতি এখন বয়ে যাওয়া একটি বক্ররেখা মাত্র।