প্রকাশ : ৩ ফেব্রুয়ারি, ২০২০ ২১:২৯ অনলাইন ভার্সন Share প্রিন্ট করুন printer নদী তীরবর্তী ৫ হাজার ৫৭৪ অবৈধ স্থপনা উচ্ছেদ হয়েছে : প্রতিমন্ত্রী
ফাইল ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে আজ টেবিলে উত্থাপিত বেনজীর আহমদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও জানান, পানি সম্পদ আইন ২০১৩ অনুযায়ী জেলা প্রশাসকদের নেতৃত্বে ‘জেলা পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটি’র উদ্যোগে অবৈধ উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। দেশের ৬৪ জেলার ৩৭৫টি উপজেলায় ৪৪৮টি ছোট নদী ও খাল এবং জলাশয় খনন ও পুনঃখনন কাজ চলছে। নদীর জমি উদ্ধারে এবং দেশের নদ-নদীর পানি দূষণরোধে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ১০ বছরে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মৃতপ্রায় সকল নদী উদ্ধারে পুনঃখনন করা হবে:
সরকারি দলের সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের অপর এক প্রশ্নের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, পর্যায় ক্রমে দেশের সকল মৃতপ্রায় নদী উদ্ধার করে পুনঃখনন করা হবে। সরকারের লক্ষ্য বাস্তবায়নে স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে ঢাকার চারপাশে প্রবাহিত বুড়িগঙ্গা শীতলক্ষ্যা তুরাগ, বালু নদী ছাড়াও চট্টগ্রামের কর্ণফুলী নদী দখলমুক্ত ও দূষণমুক্ত করার লক্ষ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাথে পানিসম্পদ মন্ত্রণালয় একটি অবৈধ উচ্ছেদের লক্ষ্যে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার
Comments
Post a Comment